× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইচ্ছেমতো বিদ্যালয়ে যাতায়াত, ১২ স্কুল শিক্ষককে নোটিস

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৫:২২ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৫:৪১ পিএম

১২টি বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস। প্রবা ফটো

১২টি বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস। প্রবা ফটো

মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিত না থাকায় শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা শিক্ষা বিভাগ।

সোমবার (৭ অক্টোবর) ১২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের চিঠি দিয়ে তাদের কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখার হোসেন ভুঁইয়া।

এর আগে গত রবিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝটিকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামী ও একলাছ মিয়া। এ সময় শিক্ষকদের ইচ্ছেমতো বিদ্যালয়ে উপস্থিতির বিষয়টি সত্যতা পাওয়া যায়।

কারণ দর্শানোর নোটিসে উল্লেখ করা হয়, গত ৬ ও ৭ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন। এ সময় ১২টি বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতির ঘাটতি ও শ্রেণিকক্ষে পাঠদান না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পান। এ ব্যাপারে আগামী ১০ ও ১৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষকদের অনিয়ম পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছদরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরীশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়, শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইফতেখায়ের হোসেন ভুঁইয়া বলেন, ‘উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে এসব অনিয়ম উঠে আসে। যেসব শিক্ষকরা সময়মতো স্কুলে উপস্থিত হননি তাদের কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না দিলে একতরফা ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহিউদ্দিন বলেন, ‘অনিয়মের দায়ে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিস দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছি। এ ছাড়াও ক্লাস্টার মিটিংয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সতর্ক করা হয়েছে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা