× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪ ১৩:১৪ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৪ ১৩:২১ পিএম

পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচ বাংলাদেশি আটক

পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সোমবার (৭ অক্টোবর) রাতে বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ।

আটক ব্যক্তিরা হলো, নীলফামারীর ডোমার এলাকার নন্দ কিশোর রায় (৪৫), পরিমল রায় (২১), নিত্যানন্দ রায় (২১), সঞ্জয় চন্দ্র (১৭) ও কল্যাণ রায় (২৪)। তবে মানব পাচার চক্রের সদস্য উপজেলার আমতলা কাজিপাড়ার বানিয়াপাড়া গ্রামের মনোয়ার হোসেন পালিয়ে গেছেন।

নীলফামারী ৫৬ বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে পাশের দেশ ভারতে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে শক্ত অবস্থানে রয়েছে বিজিবি। সোমবার রাতে সীমান্তের মেইন পিলার ৭৭৫ এলাকা দিয়ে পাঁচ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে শুয়েরপাড় এলাকা থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। আটক ব্যক্তিদের জেলার বোদা থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, ‘সোমবার রাতে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। একটি মানব পাঁচার চক্রের মাধ্যমে তারা ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তাদের বিরুদ্ধে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা