× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ কোটি টাকার চাল ‘গায়েব’ খাদ্য কর্মকর্তা আটক

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ২১:১৫ পিএম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪ ২১:৫২ পিএম

আটকৃত ফেরদৌস আলম।

আটকৃত ফেরদৌস আলম।

লালমনিরহাটে প্রায় ৩ কোটি টাকার সরকারি চাল আত্মসাতের অভিযোগে করা মামলায় কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) বিকালে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া দিয়ে সীমান্তে যাওয়ার সময় তাকে আটক করা হয়।

এ ঘটনায় শুক্রবার কালীগঞ্জ উপজেলা খাদ্য কর্মকর্তা এনামুল হক কালীগঞ্জ থানায় মামলা করেন। এ ছাড়া এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। 

গত বৃহস্পতিবার রাতে প্রায় ৩ কোটি টাকার ২৫০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে উপজেলার ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক (গুদাম কর্মকর্তা) ফেরদৌস আলম লাপাত্তা হন। পরদিন শুক্রবার বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিক অভিযানে গুদাম সিলগালা করা হয় এবং দুপুরে সুকানদীঘি এলাকার চালকল মালিক একরামুল হকের চাতাল থেকে ৩০ টন চাল উদ্ধার করা হয়। রাতে আবারও অভিযান চালিয়ে ট্রাকবোঝাই সাড়ে ২৪ টন চাল উদ্ধার করে প্রশাসন।

স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্যগুদামের কর্মকর্তা পরিদর্শক (ওসি এলএসডি) ফেরদৌস আলম গত বৃহস্পতিবার রাতে ২৫টি ট্রলিতে করে গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। যার মূল্য ৩ কোটি টাকা। পরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে শুক্রবার গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহির ইমাম।

এ বিষয়ে জহির ইমাম জানান, মামলা হওয়ার পর ভোটমারী খাদ্যগুদামের পরিদর্শক ফেরদৌস আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ও দুদকে একটি মামলা করা হবে। এছাড়া যাদের গুদামে সরকারি চাল ও খালি বস্তা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা