× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে ডাকাতি, পুলিশী পদক্ষেপে রক্ষা পেল যাত্রীরা

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪ ১৪:৪৪ পিএম

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। প্রবা ফটো

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক। প্রবা ফটো

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা এলাকায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের গোপালপুর শিহর আমতলী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডাকাতদল ৫-৭টি যানবাহনের চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। বাঁধা দিলে কয়েকজনকে মারধর করেছে।

ডাকাতের কবলে পড়া রোজিনা পরিবহনের যাত্রী কুমারখালীর কেএমআর শাহীন বলেন, ‘ঢাকা থেকে ফেরার পথে রাত ২টার সময় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী অংশের সীমানায় দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। অল্পের জন্য রোজিনা পরিবহনে আমি ও অন্যান্য যাত্রীরা ডাকাতের কবল থেকে বেঁচে গেলেও আমাদের গাড়ির সামনে প্রায় ৫-৭টা বাস ট্রাক ও প্রাইভেট কারে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। কয়েকজন আহত হয়েছে। এ সকল পরিবহনে থাকা যাত্রীদের নিকট থেকে টাকা, মোবাইল সহ দামী মালামাল লুটে নিয়ে গেছে ডাকাত দল। পরিস্থিতি বেগতিক দেখে আমি খোকসা ও পাংশা থানা পুলিশকে জানালে দ্রুত দুই দিক থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়।’

ওসি মো. সালাউদ্দিন বলেন, ‘শনিবার রাত আড়াই টার দিকে ডাকাতদল সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল। ডাকাতির খবর পেয়ে পাংশা ও খোকসা থানার টহল পুলিশ যৌথভাবে দ্রুত সময়ে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। সড়ক থেকে গাছ সরিয়ে ফেললে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করেনি।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা