× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ হতদরিদ্র পেল আনসারের বস্ত্রসামগ্রী

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২০:৪০ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০০ হতদরিদ্র পেল আনসারের বস্ত্রসামগ্রী

ফেনীর ফুলগাজী-পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের ৬০০ মানুষের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লা রেঞ্জ কমান্ডার, পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বস্ত্রসামগ্রী তুলে দেন।

শনিবার (৫ অক্টোবর) পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলার ১০০টি পরিবার ও বিকালে দক্ষিণ দৌলতপুর তা’লীমুল কোরান নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ফুলগাজী উপজেলার ১০০ পরিবারসহ সর্বমোট ২০০ পরিবারের ছয় শতাধিক মানুষের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ফেনী জেলা ও কুমিল্লা রেঞ্জের পক্ষ থেকে এর আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেনÑ ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, ফেনী জেলা কমান্ড্যান্ট হেলাল উদ্দীনসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা।

অনুষ্ঠানে কুমিল্লা রেঞ্জ কমান্ডার আশীষ কুমার ভট্টাচার্য বলেন, ‘এ উপহারসামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষের দুর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি করবে। খুব শিগগিরই ফেনী জেলার অন্যান্য উপজেলাতে বস্ত্রসামগ্রী বিতরণ করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা