ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪ ২০:০০ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪ ২০:৪০ পিএম
ফেনীর ফুলগাজী-পরশুরাম উপজেলায় ভয়াবহ বন্যায়
ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের ৬০০ মানুষের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
মহাপরিচালকের পক্ষ থেকে কুমিল্লা রেঞ্জ কমান্ডার, পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য বস্ত্রসামগ্রী
তুলে দেন।
শনিবার (৫ অক্টোবর) পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম উপজেলার ১০০টি পরিবার ও বিকালে দক্ষিণ দৌলতপুর
তা’লীমুল কোরান নুরানী মাদ্রাসা ও এতিমখানায় ফুলগাজী উপজেলার ১০০ পরিবারসহ সর্বমোট
২০০ পরিবারের ছয় শতাধিক মানুষের মাঝে বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা
বাহিনী ফেনী জেলা ও কুমিল্লা রেঞ্জের পক্ষ থেকে এর আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেনÑ ব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর
৫ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. জানে আলম সুফিয়ান, ফেনী জেলা কমান্ড্যান্ট হেলাল
উদ্দীনসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা।
অনুষ্ঠানে কুমিল্লা রেঞ্জ কমান্ডার আশীষ কুমার
ভট্টাচার্য বলেন, ‘এ উপহারসামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার অপেক্ষাকৃত নিম্ন আয়ের
মানুষের দুর্দশা দূরীকরণে স্বস্তির পরিবেশ তৈরি করবে। খুব শিগগিরই ফেনী জেলার অন্যান্য
উপজেলাতে বস্ত্রসামগ্রী বিতরণ করা হবে।’