× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতিগত সংঘাত নিরসন ও শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ২১:৪৪ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ২১:৪৬ পিএম

জাতিগত সংঘাত নিরসন ও শান্তিপূর্ণ সহাবস্থানের দাবি

পার্বত্য অঞ্চলে সব ধরনের জাতিগত সংঘাত নিরসন এবং সব জাতিগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম শান্তিকামী জনতার ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বক্তব্য দেন আমিনুল ইসলাম, রাকিব মনি ইফতি, এসএম শাহ নেওয়াজ, হারিছুর রহমান রনি প্রমুখ। বক্তারা দ্রুত পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান ফিরিয়ে আনাসহ সব জাতিগত ও সাম্প্রদায়িক বৈষম্য দূরীকরণে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এ ছাড়া সংবাদ সম্মেলনে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ৫ দফা দাবি জানানো হয়। সেগুলো হলোÑ পার্বত্য অঞ্চলে বসবাসরত সব জাতি ও সম্প্রদায়ের শান্তিপূর্ণ এবং নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হবে। সব ধরনের বিচারবহির্ভূত হত্যা বন্ধে প্রশাসনের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাম্প্রতিক সময়ে খাগড়াছড়িতে সংঘটিত সব বিচারবহির্ভূত হত্যা, দোকানপাট, বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য অঞ্চলে আবহমানকাল ধরে প্রচলিত শত শত বছরের জাতিগত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী সব দেশি-বিদেশি কুচক্রী মহলকে সামাজিকভাবে প্রতিহত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। পার্বত্য অঞ্চলকে ঝুঁকিমুক্ত ও সন্ত্রাসমুক্ত রাখতে সব সীমান্ত এলাকায় সুরক্ষা বৃদ্ধি ও কঠোর নিরাপত্তাবলয় তৈরি করতে হবে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা