× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ১৬:১৩ পিএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১৬:৩৪ পিএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি

সড়ক দুর্ঘটনা ও টানা ভারী বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো কিছু দূর এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোররাত থেকে এ সড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সড়কে যাতায়াতরত যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে ভোরের দিকে এ সড়কে কিছু সময় তীব্র যানজটও লেগে ছিল।

জানা যায়, মধ্যরাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের এলেঙ্গা-কালিহাতী লিংক রোডে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে বাস ও ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে পরপর আরও দুই থেকে তিনটি দুর্ঘটনা ও টানা ভারী বৃষ্টির কারণে সড়কে গাড়ির গতি কমে যায়।

বর্তমানে মহাসড়কের পুংলি এলাকা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। মাঝেমধ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নান্নু খান জানান, ভোররাত থেকে সড়কে গাড়ির ধীরগতি রয়েছে। এর মধ্যে এ সড়কে দুই থেকে তিনটি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ও টানা ভারী বৃষ্টির ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করছি। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা