× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে গভীর রাতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪ ০০:১৭ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪ ১০:৪৪ এএম

ভাঙচুরকৃত প্রতিমা। প্রবা ফটো

ভাঙচুরকৃত প্রতিমা। প্রবা ফটো

কিশোরগঞ্জে একটি মন্দিরে হামলা চালিয়ে বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) গভীর রাতে জেলা শহরের বত্রিশ এলাকার শ্রীশ্রীগোপীনাথ জিউর আখড়া মন্দিরে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্দির কমিটি জানায়, বুধবার রাতে পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা মন্দিরে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে দেখেন প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে মন্দির কমিটির সভাপতি বিষয়টি পুলিশকে জানান। সকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।

পৌর পূজা উদ্‌যাপন পরিষদের সহসাধারণ সম্পাদক সুদীপ্ত পণ্ডিত (শুভ) বলেন, ‘আমরা বিশ্বাস করি সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীরা আইনের আওতায় আসবে।’

সাংগঠনিক সম্পাদক গোপীনাথ সংঘের রাজীব দাস বলেন, ‘যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে, তাদের চিহ্নিত করা হোক।’

গোপীনাথ জিউর আখড়ায় মন্দিরের সাধারণ সম্পাদক সজীব সাহা বলেন, ‘এ ঘটনার পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।’

মন্দিরের সভাপতি লিটন সরকার বলেন, ‘রাতের কোনো একসময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।’

ওসি তরিকুল ইসলাম বলেন, ‘নাশকতাকারীকে কোনো ছাড় দেওয়া হবে না।’

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলছে।’

এদিকে মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়াকে বলে জানান কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, র‌্যাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা