× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিলেটে চালক হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

সিলেট অফিস

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪ ১৮:৪১ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৪ ১৯:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজারে সিএনজিচালিত অটোরিকশা চালককে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৪ সালেন ১৭ আগস্ট খুন হন সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীর নগর গ্রামের বাসিন্দা হযরত আলী।

মামলায় দণ্ডিতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে শহিদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে সুমন আহমদ, ফজিল বারীর ছেলে শিপু মিয়া, হাজী মুসুক মিয়ার ছেলে জাকারিয়া মুন্ন এবং হরমুজ আলীর ছেলে মো. রুহল আমিন। আসামিরা পলাতক রয়েছেন।

মামলা বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১৭ আগস্ট সুনামগঞ্জ সদর থানার জাহাঙ্গীর নগর গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশা চালক হযরত আলীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে আসামিরা অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনায় পরদিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানায় মামলা করেন। ঘটনার প্রায় ১১ বছর পর আদালত মামলার রায় দিলেন।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে নিহতের ভাই শুক্কুর আলী বলেন, আসামিরা এখনও পলাতক। তাদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবি জানাই।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস সাত্তার বলেন, এই রায় মাইলফলক হয়ে থাকবে। বিজ্ঞ আদালত যুক্তিতর্ক শেষে দোষী সাব্যস্ত হওয়ায় রায় দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। আমরা চাই পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে রায় কার্যকর করা হোক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা