× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২৩:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মজনু মিয়া (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সখীপুর-ঢাকা সড়কের উপজেলার গ্যাসফিল্ড চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। 

মজনু মিয়া উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের প্রতীমাবংকী গ্রামের তোফান আলীর ছেলে।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল লতিফ স্থানীয়দের বরাতে জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রাক পথচারী মজনু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা