× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক আটক

রাজশাহী অফিস

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ২৩:১৫ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ২৩:১৬ পিএম

রাজশাহীতে সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিক আটক

অবৈধ অনুপ্রবেশের দায়ে রাজশাহীর পদ্মার তীর থেকে সন্দেহভাজন দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি টিম।

বুধবার (২ অক্টোবর) বিকাল ৫টার দিকে চারঘাট উপজেলার ইউসুফপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আটকদের চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির প্রথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভারতীয় নাগরিক বলে স্বীকার করে। আটক ব্যক্তিরা হলেন, আইনুল হক (৫৫) ও মো. শোয়েব নবী শেখ (৪০)। আইনুল ও শোয়েব যথাক্রমে ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার আব্দুর রহিম ও জার্মান আলীর ছেলে।

রাজশাহী ব্যাটেলিয়ান-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউল ইসলাম মন্ডল বলেন, ‘অনুপ্রবেশের দায়ে ভারতীয় দুইজনকে আটকের পর আইনি প্রক্রিয়া শেষে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা