× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু, অবরোধ তুলে নিলেন শ্রমিকরা

সাভার প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১৩:৪৫ পিএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১৫:২১ পিএম

নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। প্রবা ফটো

নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। প্রবা ফটো

অবশেষে পাওনা পরিশোধের আশ্বাসে ৫২ ঘণ্টা পর নবীনগর-চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। যৌথ বাহিনীর পক্ষ থেকে আশ্বস্ত করা হলে শ্রমিকরা কারখানা ফটকে চলে যান।

বুধবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মহাসড়কের বাইপাইল থানা রোড এলাকায় ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় অবরোধ শুরু করেন শ্রমিকরা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর বলেন, যৌথ বাহিনীর সহযোগিতায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তারা কারখানায় চলে গেছেন। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে শ্রমিকদের অবস্থান। বাইপাইল এলাকায় অবস্থিত বার্ডস গ্রুপ কারখানার শ্রমিকরা ৫১ ঘণ্টার বেশি সময় ধরে মহাসড়ক অবরোধ করে রাখেন। ৩০ সেপ্টেম্বর সকাল ৯টায় পাওনা বেতন, সার্ভিস বেনিফিটসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন শুরু করেন শ্রমিকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা