× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ১১:৩৯ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১১:৪৭ এএম

হিলি স্থলবন্দর। প্রবা ফটো

হিলি স্থলবন্দর। প্রবা ফটো

ভারতে গান্ধীজয়ন্তী উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে মালামাল লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক আছে। স্বাভাবিক রয়েছে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও।

বুধবার (২ অক্টোবর) সকালে প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি জানিয়েছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, আজ বুধবার ভারতে গান্ধীজয়ন্তী পালিত হবে। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি। তাই ভারত-হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং অ্যাজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধীজয়ন্তী উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা