× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪ ০০:২৫ এএম

আপডেট : ০২ অক্টোবর ২০২৪ ১০:৫৫ এএম

মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। ছবি : সংগৃহীত

নোয়াখালী-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭-এর একটি দল।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, একরাম চৌধুরীকে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ১৯৬২ সালের ৯ জুন নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ইদ্রিছ মিয়া এবং মাতা রৌশন আরা বেগম।

একরাম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দশম, একাদশ ও দ্বাদশ সংসদেও পুনরায় নির্বাচিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা