× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১৮:৪০ পিএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১৮:৪২ পিএম

রফিকুল ইসলাম বাচ্চু। ছবি: সংগৃহীত

রফিকুল ইসলাম বাচ্চু। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তার হাতে সাংবাদিক সমীর কান্তি বিশ্বাসসহ অনেক নিরিহ লোক লাঞ্ছিত হয়েছে।  

ওসি জামাল উদ্দিন বলেন, ‘ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে রাজবাড়ী শহর এলাকা থেকে গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ আরও ৩টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা