× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া

রংপুর ব্যুরো

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৬:৩৭ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৭:০৯ পিএম

আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। ছবি: সংগৃহীত

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার (২৩ নভেম্বর) বিকালে এ তথ্য জানানো যায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে হোসনে আরা লুৎফা ডালিয়াকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। 

এ বিষয়ে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা সবাই প্রার্থীর পক্ষে কাজ করে তাকে জয়ী করে আনবো।’  

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের আগে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএম মজিদ সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যানার, ফেস্টুন টাঙ্গানো, শোডাউন, মোটরসাইকেল শোভাযাত্রা, সভা-সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা