× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোনাবাড়ীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ১১:৪৪ এএম

আপডেট : ০১ অক্টোবর ২০২৪ ১১:৫২ এএম

কোনাবাড়ীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তাদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাতপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকার, জহিরুল খন্দকার ও  বাবুল হোসেন।

জানা গেছে, জরুন এলাকায় এসট্রো গার্মেন্টসের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে ফারুক হোসেনের নেতৃত্বে সালাউদ্দিন, হাবিব, বিপ্লব খান, পাভেল, পলাশসহ ১৫-২০ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা অস্ত্র নিয়ে জরুন এলাকায়  মহড়া দিচ্ছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘কোনাবাড়ীতে এমন কোনো ঘটনা শুনিনি। ঝুট ব্যবসা নিয়ে ঝামেলা হয়েছে এমন কোনো অভিযোগ পাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা