× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৫ এএম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৯ এএম

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। প্রবা ফটো

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। প্রবা ফটো

দিনাজপুরের ঘোড়াঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। আহত একজনকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারের মাছের আড়তসংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন, দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন।

আহতরা হলেন, নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া বারুনী এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন ও কাদিপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে এনামুল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে দাঁড়িয়ে থাকা আটটি ভ্যানকে ঢাকা থেকে আসা দিনাজপুরগামী একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ভ্যানগুলো দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিয়ংক কুন্ডু বলেন, ‘আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসারত অবস্থায় একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।’

ওসি নাজমুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে ভ্যানটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। তদন্ত করে এ ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা