× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে বাবা-মার বিরোধে প্রাণ গেল শিশুর

দিনাজপুর সংবাদদাতা

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৫:১১ পিএম

আপডেট : ২৩ নভেম্বর ২০২২ ১৬:২৭ পিএম

পার্বতীপুর থানা

পার্বতীপুর থানা

দিনাজপুরে পারিবারিক কলহের জেড়ে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৫ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সালন্দার স্কুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম জাকারিয়া হোসেন। দেলোয়ার হোসেন ও জাকিয়া বেগম দম্পতির ছেলে।

পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, দেলোয়ার হোসেন পেশায় একজন ইটভাটা শ্রমিক। প্রতিদিন ভোরে তাকে ভাটায় কাজে যেতে হয়। বুধবার ভোরে দেলোয়ার ও তার স্ত্রী জাকিয়া বেগমের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে স্ত্রীকে মারধর শুরু করেন। এ সময় জাকিয়া বেগমের কোলে থাকা শিশু জাকারিয়া হোসেনের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

ওসি জানান, শিশুটির বাবা দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা