× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড়পুকুরিয়া কয়লাখনি

ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫৪ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম

ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিসংলগ্ন এলাকার ক্ষতিগ্রস্ত গ্রামবাসীকে ক্ষতিপূরণ দেওয়ার মিথ্যা আশ্বাসের বিরুদ্ধে বিক্ষোভসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে জীবন ও বসতভিটা রক্ষা কমিটি।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে খনির মূল ফটকে বিক্ষোভ শেষে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে ক্ষতিগ্রস্ত দেড় সহস্রাধিক বিভিন্ন বয়সি নারী ও পুরুষ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মতিয়ার রহমান। এতে গ্রামবাসীদের পক্ষে বক্তব্য দেনÑ ক্ষতিগ্রস্ত মোসলেমা বেগম, মালেকা বেগম, মো. আলিমুদ্দিন, গোলাম রহমান, মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের জন্য মাইন বিস্ফোরণে খনিসংলগ্ন চৌহাটি এলাকার দেড় সহস্রাধিক ঘরবাড়ি ফেটে গেছে। আমরা খনি কর্তৃপক্ষকে ৪ দফা দাবি দিয়েছি। দাবির মধ্যে পূর্বের প্রতিশ্রুতি অনুযায়ী ফাটা বাড়ির ক্ষতিপূরণ দেওয়া, কয়লাখনি প্রতিষ্ঠাকালীন চৌহাটি এলাকাবাসীর সঙ্গে সমঝোতা চুক্তির বাস্তবায়ন এবং চৌহাটিবাসীর চলাচলের রাস্তা মেরামত করা। দাবি বাস্তবায়নে তৎকালীন খনি কর্তৃপক্ষ ও পেট্রোবাংলা চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধিকে অবগত করা হলেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। অতিদ্রুত দাবিগুলো বাস্তবায়ন করে ক্ষতিপূরণ প্রদানের অনুরোধ করছি।

সংগঠনের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, স্কুল-কলেজ, মাদ্রাসা, কবরস্থান, রাস্তাঘাট ধ্বংস হয়ে গেছে। গ্রামে কোনো অসুস্থ রোগী থাকলে তাকে হাসপাতালে নেওয়ার উপায় নেই। বেহাল রাস্তায় অ্যাম্বুলেন্সও এই গ্রামে আসে না। আমরা এর প্রতিকার চাই।

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার বলেন, ক্ষতির পরিমাণ নির্ণয়ে সার্ভে টিম গঠন করা হয়েছে। পর্যায়ক্রমে সার্ভে করে দ্রুত ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা