× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত‍্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১২ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে সাইফ নামে এক মাদ্রাসাছাত্রের মৃত‍্যু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে  পৌরসভার  ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভেতরে পানি সংরক্ষণের জন‍্য তৈরি করা পুকুরে এ ঘটনা ঘটে। 

সাইফ মাধবপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

এলাকাবাসী জানায়, রবিবার  সকাল ৭টার দিকে  স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র সাইফ তার এক সহপাঠীকে নিয়ে খাবার আনতে মাধবপুর গরুবাজার এলাকার  জনৈক ব‍্যক্তির বাড়ির উদ্দেশে বের হয়। পথে তারা পৌরসভার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভেতরে একটি পানি সংরক্ষণাগারে (ছোটপুকুরে ) ধাপাধাপি করার দৃশ‍্য  নির্মাণাধীন একটি ৫তলা ভবন থেকে দেখতে পান  সুমন নামে  এক যুবক । সুমনের চিৎকারে স্থানীয় লোকজন উপস্থিত হয়ে দুই মাদ্রসাছাত্রকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ  নিয়ে গেলে চিকিৎসক তারেকুজ্জামান সাইফকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা