রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২২ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৬ পিএম
রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে এভাবে নির্মাণ করা হচ্ছে দলীয় ক্লাব। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। পুলিশ বলছে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত ৫৭৮ মিটার দৈর্ঘ্যের সড়কটি ১৬ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন করে ইউনিয়ন পরিষদ। ২০১৭ অর্থ বছর থেকে তিনটি আলাদা বাজেটে এই কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত ফুট প্রস্থের সড়কটির একটি অংশ কেটে সেখানে গেল ২/৩ দিন ধরে দলীয় ক্লাব নির্মাণ করছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন।
তবে এই অভিযোগ নাকচ করেছেন আইনজীবী। তারা দাবি, তাদের পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নিয়েছে। তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করছেন।
এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল সার্কেল ওবায়দুর রহমান সোহেল বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’