× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি : আল্লামা মামুনুল হক

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৩ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮ পিএম

গণসমাবেশে মাওলানা আল্লামা মুহাম্মদ মামুনুল হকসহ অন্য নেতৃবৃন্দ। প্রবা ফটো

গণসমাবেশে মাওলানা আল্লামা মুহাম্মদ মামুনুল হকসহ অন্য নেতৃবৃন্দ। প্রবা ফটো

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস মাওলানা আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতির অভিপ্রায়ই ছিল প্রতিশোধের রাজনীতি। তাই তিনি নানাভাবে প্রতিশোধ নিয়েছেন। শুধু তাই নয়, তার দল আওয়ামী লীগের নেতাদের কাছ থেকেও তিনি প্রতিশোধ নিয়েছেন। এদেশের জনগণের কাছ থেকে প্রতিশোধ নিয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোণা জেলা শাখা কর্তৃক স্থানীয় মোক্তারপাড়া মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থান চলাকালেও তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, শেখ হাসিনা পালায় না। কিন্তু ৫ আগস্ট দুপুরে ঠিকই তিনি দেশের মাটি ছেড়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে পালিয়েছেন এবং বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গেছেন।

খেলাফত মজলিস নেত্রকোণা জেলা শাখার সভাপতি মাওলানা আল্লামা জিয়া উদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা