× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে আধিপত্য বিস্তারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৭ এএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৯ এএম

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। প্রবা ফটো

সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। প্রবা ফটো

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন বালিয়াকান্দি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি চৌরঙ্গি মোড়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসা নেওয়া সাতজন হলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, ইলিশকোল গ্রামের আলম শেখ, জাহিদুল ভুঁইয়া, বালিয়াকান্দি গ্রামের রুবেল মোল্যা, আরিফ শিকদার, লিটন মিয়া, পথচারী বালিয়াকান্দি গ্রামের ফিটু মোল্যা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়াকে সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নুর ছেলেসহ তার লোকজন লাঞ্ছিত করে। বিষয়টি জানাজানি হলে রাত সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি শহরের চৌরঙ্গি মোড়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হন। রাজবাড়ী জেলা শহরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন মো. এনামুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল ও বালিয়াকান্দি থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় জড়িত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আলম চুন্নুসহ তিন বিএনপির কর্মীকে আটক করে যৌথ বাহিনী। আটকদের মধ্যে দুজন সংঘর্ষে আহত হওয়ায় তাদের বালিয়াকান্দি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা বিএনপি সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, ‘সংঘর্ষের পর চুন্নুর নেতৃত্বে আমার বাসভবনে আগুন লাগানোর চেষ্টা করা হয়।’

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা