× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ১৭ কারখানা ছাড়া সবগুলোতে উৎপাদন শুরু

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫ পিএম

কাজে ফিরেছে শ্রমিকরা। প্রবা ফটো

কাজে ফিরেছে শ্রমিকরা। প্রবা ফটো

শ্রমিকদের ১৮ দফা দাবি মানার ঘোষণার পর গত দুই দিনে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে বেতন পরিশোধ করতে না পারাসহ অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে এখনও ১৭টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বৃষ্টির মধ্যেই শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কর্মসংস্থলে যোগ দিয়েছেন। 

শিল্প পুলিশ জানায়, গত মঙ্গলবার শ্রমিকদের ১৮ দফা দাবি মালিকপক্ষ মেনে নেয়ার ঘোষণার পর বুধবার এই অঞ্চলের অধিকাংশ কারখানা খুলেছে। টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের উভয়পাশে অবস্থিত বন্ধ প্রায় অর্ধশতাধিক কারখানার অধিকাংশেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে ১৯টি কারখানায় গতকালও  উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় ১৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ বৃহস্পতিবার সকাল থেকে ডিইপিজেডসহ শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বতঃস্ফূর্ত ভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। যদিও বকেয়া বেতনসহ আরও কিছু সমস্যার কারণে আজও ১৭টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। 

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আজ সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাতেই উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে শ্রম আইনের ১৩ (১) ধারায় ৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া আরও ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারণে এসব কারখানা গুলো বন্ধ রয়েছে। যেমন এদের কেউ বেতন পরিশোধ করতে পারছে না, কারও অর্ডার নেই আবার শ্রমিকদের আন্দোলন। সাধারণ ছুটি ঘোষণা হওয়া ৮টি কারখানার ৫টিতেই মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা হওয়া ৯টি কারখানার মধ্যে ২টি নন আরএমজি ফ্যাক্টরি। আর বাকীগুলোর মধ্যে ২টিতে শ্রমিকদের বেতন পরিশোধ করতে পারছে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা