× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদ কমিটির সভাপতিকে অপহরণ চেষ্টা, কারাগারে বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৭ পিএম

মসজিদ কমিটির সভাপতিকে অপহরণ চেষ্টা, কারাগারে বিএনপি নেতা

বরিশালে মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে করা মামলায় ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোড এলাকা থেকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

আসামি সাগর উদ্দিন মন্টি বরিশাল সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ও নগরীর বায়তুল মোকাররম জা‌মে মস‌জি‌দের সে‌ক্রেটা‌রি।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পু‌লি‌শের কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সাগর উদ্দিন মন্টির বিরুদ্ধে হামলা, মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। মামলার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

অভিযোগ রয়েছে, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুর ওপর মন্টির নেতৃত্বে হামলা হয়। এ সময়ে মারধর করে তাকে তুলে নিয়ে যেতে চায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিনই সাগর উদ্দিন মন্টি ও তার সহযোগী শাকিব হোসেনসহ ৪/৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী।

অভিযোগের বিষয়ে তদন্তে নেমে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাগর উদ্দিন মন্টিকে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়কের পদ থেকে এবং একই ওয়ার্ডের সদস্য সচিব আরমান সিকদার নুন্নাকে বহিষ্কার করে মহানগর বিএনপি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা