× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় নিহত এক

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৫ পিএম

রামগতি থানা, লক্ষ্মীপুর। ফ্রবা ফটো

রামগতি থানা, লক্ষ্মীপুর। ফ্রবা ফটো

লক্ষ্মীপুরের রামগতিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে দ্রুতগামি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে মো. সাইফুদ্দিন নামে এক ব্যক্তি মারা যায়। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামদয়াল-বিবিরহাট সড়কের আদর্শ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুদ্দিন রামগতি উপজেলার পূর্ব চর রমিজ এলাকার আবদুর রশিদ হাওলাদার বাড়ির আবদুর রবের ছেলে। নিহতের ছোটভাই মো. শরিফ এবং একই এলাকার আবুল কালাম ও শহীদ উদ্দিন গুরুতর আহত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিবিরহাটমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক আদর্শ বাজারে সিমেন্ট নামানোর জন্য দাঁড়িয়ে ছিল। রামদয়াল থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা মালবোঝাই ওই ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে দুর্ঘনাটি ঘটে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, ট্রাকের দোষ ছিল না। অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে একজন মারা যান ও তিন জন আহত হয়েছেন। ট্রাক ও অটোরিকশা পুলিশি হেফাজতে রয়েছে। এছাড়া ঘটনাটি নিয়ে কেউ থানায় কোন অভিযোগ দেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা