× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে ভুয়া এনএসআই আটক

মুন্সিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৬ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম

ভুয়া এনএসআই মো. মাহমুদুল হাসান, আসল নাম মো. নাসির সর্দার। প্রবা ফটো

ভুয়া এনএসআই মো. মাহমুদুল হাসান, আসল নাম মো. নাসির সর্দার। প্রবা ফটো

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মো. নাসির সর্দার নামের এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় নাসির সর্দারের কাছ থেকে একটি ভুয়া এনএসআই পরিচয়পত্র উদ্ধার করা হয়। ওই পরিচয়পত্রে তার নাম লেখা মো. মাহমুদুল হাসান। পদবি ব্যবহার করেন এনএসআইয়ের সহকারী পরিচালক।

আটককৃতের আসল নাম মো. নাসির সর্দার। ‍তিনি খুলনা জেলার ফুলতলা থানার উত্তর ডিহি গ্রামের মো. মমিন সর্দারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপরে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে মো. নাসির সর্দারের সঙ্গে স্থানীয়দের বাকবিতণ্ডা হলে, তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্য দাবি করেন। তার কথায় সন্দেহ হলে স্থানীয়রা সিরাজদিখান এনএসআইয়ের প্রতিনিধি ও সিরাজদিখান থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাকে আটক করেন।

ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, আটক নাসির জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করত। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা