× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রয়োজন : সালাহউদ্দিন আহমেদ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৫ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৯ পিএম

কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। প্রবা ফটো

কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। প্রবা ফটো

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি একটি ‘নির্বাচনী রোডম্যাপ’ ঘোষণা জরুরি। তাহলেই জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কার কার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থার দিকে এগোচ্ছে। তাতেই জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের অভিজাত এক হোটেলের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, সব রাজনৈতিক দল চায় যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই সংস্কার হবে নির্বাচনমুখী সংস্কার। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহতের জন্য মাঝখানে যাতে কোনো ষড়যন্ত্রের জায়গা না থাকে এ লক্ষ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা জরুরি।

ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে অর্থবহ করতে হবে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, ‘অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ফিরিয়ে দিতে হবে।’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য গণমাধ্যমের কর্মীরাসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাতে নিজেও গুমের শিকার হয়েছেন জানিয়ে তিনি বলেন, যারা আয়না ঘর বানিয়ে গুম, খুন নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। স্বৈরাচারের হাতে নির্মমভাবে খুন-গুমের শিকার হওয়া সব নেতাকর্মীসহ ছাত্র-আন্দোলনে শহীদদের কথা স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ জেলা কমিটির ঊর্ধ্বতন নেতাকর্মীরা।

এর আগে সালাহউদ্দিন আহমেদ গত ৪ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে মিলিত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা