× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১০ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে রায়হান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের রওশনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। 

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রায়হান একই গ্রামের সোয়েল রানার ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটির মা শিশুটিকে নিয়ে বাড়ির কাজ করছিল। একসময় তাকে নিয়ে টিউবওয়েল পাড়ে যায় কাপড় কাচতে। মায়ের পাশে খেলার সময় অজান্তে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে গেলে পানিতে ডুবে যায়। এদিকে কিছু সময় পর রায়হানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে একপর্যায়ে পুকুরের পানিতে তাকে পায়। দ্রুত সেখান থেকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ওসি সুজয় কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা