× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:০৮ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫০ পিএম

দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। প্রবা ফটো

দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহ পরাণ ও শাহ আলী নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টহলদল। পরে পুলিশের টহলদলসহ তাদের নিয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার ( ২৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, সোমবার রাত ২টার দিকে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এ সময় সেনাবাহিনীর একটি টহলদল সেখান দিয়ে যাচ্ছিল। এ সময় ডাকাত দল দৌঁড়ে পালানোর সময় সেনাবাহিনীর সদস্যরা ডাকাত দলের ২ সদস্যকে ধরে ফেলে। পরে সেনাবাহিনীর সঙ্গে সোনারগাঁ থানার পুলিশের একটি টহলদল ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ছুরিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে।

তিনি আরও বলেন, দুজন ডাকাতকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা