× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোণায় ভাতিজার থাপ্পড়ে চাচার মৃত্যুর অভিযোগ

নেত্রকোণা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:১৪ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোণায় ভাতিজার থাপ্পড়ে হাসিম উদ্দিন নামে এক চাচার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজের পর জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামের মধ্যপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ৮ ইস্ট বেঙ্গলের অধীনে পূর্বধলা ক্যাম্পের দায়িত্বরত ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিম উদ্দিন জটিয়াবর গ্রামের মৃত সাহেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, জটিয়াবর মধ্যপাড়া জামে মসজিদের নির্ধারিত ইমামের অনুপস্থিতিতে প্রায়ই মসজিদে নামাজ পড়াতেন গ্রামটির বাসিন্দা হাসিম উদ্দিনের ছেলে হাফেজ মো. আজিজুল হক। মঙ্গলবার তিনি ফজরের নামাজ পড়াতে গেলে একই গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে শাহজাহান তার পেছনে নামাজ পড়বেন না বলে জানান। পরে নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে ইমাম আজিজুলের বাবা হাসিম উদ্দিনের সঙ্গে তারই চাচাতো ভাইয়ের সম্পর্কে ভাতিজা শাহজাহানের কথা কাটাকাটি শুরু হয়। কথাকাটাকাটির একপর্যায়ে শাহজাহান তার চাচা হাসিম উদ্দিনকে থাপ্পড় মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ওয়ারেন্ট অফিসার মো. শহিদ উল্লাহ ভূঁইয়া বলেন, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা