× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ধোবাউড়ায় মানববন্ধন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৮ পিএম

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ধোবাউড়ায় মানববন্ধন

ময়মনসিংহের ধোবাউড়ায় বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও একটি শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মরকলিপি প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ‘বেসরকারি শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয়করণ চাই, ন্যায়বিচার মুক্তি পাক শিক্ষা প্রশাসন থেকে বৈষম্য নিপাত যাক, শিক্ষা সংস্কারে শিক্ষা কমিশন চাই, শিক্ষা ক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূর করতে হবে, শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন চাই না’ দাবিগুলো প্লেকার্ডের মাধ্যমে তুলে ধরেন শিক্ষকরা। 

শিক্ষকদের দাবি তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কৃষ্ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান নজরুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন মুন্সিরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মজিবুর রহমান, প্রধান শিক্ষক বুলবুল আহমেদ, নুরুল আমিন, সহকারী শিক্ষক আতাউর রহমান খোকনসহ অন্যান্য প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ।

এ সময় বক্তারা জানান, আমাদের যে বেতন দেওয়া হয় তা একজন দিনমজুরের চেয়েও কম। হিসেবে দিনে আমরা পাই ৪০০ টাকা অথচ একজন শ্রমিক দিনে আয় করে কমপক্ষে ৫০০ টাকা। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আমরা একই কাজ করি। কিন্তু বেতনে অনেক বৈষম্য। একই দেশে একই কর্মে এত বৈষম্য কেন। এটা মেনে নেওয়া সম্ভব না। সরকার যদি আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে। 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিনের কাছে একটি স্মরকলিপি প্রদান করেন মাধ্যমিক স্তরের বেসরকারি স্কুল এবং মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা