× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশার টাকা না দেওয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫২ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২২ পিএম

ঘাতক ফরিদ উদ্দিন ভূঁইয়া (বাবু)। ফাইল ফটো

ঘাতক ফরিদ উদ্দিন ভূঁইয়া (বাবু)। ফাইল ফটো

রাজধানী বনানীর মহাখালী ওয়ারলেস গেট ব্র্যাক ইউনিভার্সিটি সংলগ্ন একটি বাসার নিচতলা বন্ধু রেস্টুরেন্ট থেকে মো. মশিউর রহমান ভূঁইয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) অমিত কুমার সাহা প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে মহাখালী ওয়ারলেস গেটের বিপরীতে একটি বাসার নিচতলায় বন্ধু রেস্টুরেন্ট নামের একটি হোটেলে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ওই হোটেলের পিয়ন আল আমিনের মুখে জানতে পারি গতকাল সন্ধ্যার দিকে খাবার নিয়ে ভিতরে গিয়ে দেখে মশিউর রহমান ওপরে আছে পরে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। নিহতের ছোট ভাই ফরিদ উদ্দিন ভূঁইয়া (বাবু) মাদকাসক্ত ছিল। ভাইয়ের কাছে নেশার টাকা চাওয়ায়, টাকা না দিলে লোহার বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই মশিউরের মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের  নিজ বাসা  মহাখালীর ওয়ারলেস গেট এলাকার নুরুল ইসলাম ভূঁইয়ার সন্তান। নিহত চার ভাই সে ছিল সবার মধ্যে বড়। এই ঘটনায় ঘাতক ফরিদ উদ্দিন ভূঁইয়াকে আটক করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা