× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথ বাহিনীর অভিযান

ফেনীতে যুবদলের দুই কর্মী গ্রেপ্তার

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৫ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৬ পিএম

ফেনীতে যুবদলের দুই কর্মী গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে ফেনীর সোনাগাজীতে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম প্রকাশ কুত্তা সেলিম। তারা সোনাগাজী উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। 

পুলিশ জানায়, ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে গ্রেপ্তার দুই যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ ওঠেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে ডাকবাংলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, ‘তারা কমিটিতে ছিল কিনা আমি নিশ্চিত না। তবে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীরের সঙ্গে থাকতেন।’

সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘যৌথবাহিনীর অভিযানে আটক সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ ৭টি রয়েছে। এছাড়া মো. সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা