× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে আজও বন্ধ ৫৫টি কারখানা

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:২০ এএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪৮ পিএম

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে আজও বন্ধ রয়েছে ৫৫টি কারখানা। ছবি : সংগৃহীত

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে আজও বন্ধ রয়েছে ৫৫টি কারখানা। ছবি : সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরে শ্রমিক অসন্তোষের মুখে গতকাল সোমবারের পর আজ মঙ্গলবারও (২৪ সেপ্টেম্বর) আশুলিয়ায় ৫৫টি কারখানায় উৎপাদন বন্ধ করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৪৬টি শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ৯টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে গিয়ে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের উভয় পাশে অবস্থিত অধিকাংশ কারখানায় অনির্দিষ্টকালের বন্ধের নোটিস দেখা গেছে। এ সময় কারখানাগুলোর সামনে যৌথ বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

শিল্পপুলিশ জানায়, মজুরি বৃদ্ধি, ইনক্রিমেন্ট বাড়ানোসহ নানা দাবিতে আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় কিছুদিন ধরে শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এরই জেরে গতকাল সোমবারও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের উভয় পাশে অবস্থিত অর্ধশত কারখানা বন্ধসহ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজও এ এলাকার হা-মীম গ্রুপ, শারমীন গ্রুপ, এনভয়, নাসা গ্রুপ, স্টারলিংসহ ৪৬টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি পালন করলে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আশুলিয়া শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রমিকরা বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট বাড়ানোসহ অন্যান্য দাবিতে আন্দোলন করার কারণে আজ ৪৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া আরও ৯টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে ডিইপিজেডসহ বাকি সব কারখানায় উৎপাদন স্বাভাবিক আছে। এ অঞ্চলের ম্যাক্সিমাম ফ্যাক্টরি কিন্তু খোলা। এখানে আমাদের ৭৭৫টি তৈরি পোশাক কারখানা আছে। তার মধ্যে ৫৫টি বন্ধ আছে। কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোয় সতর্ক অবস্থানে রয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা