× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি ফজলে করিম চৌধুরী দুই দিনের রিমান্ডে

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:০২ এএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৩ এএম

সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে তোলার সময়। প্রবা ফটো

সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালতে তোলার সময়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের আলোচিত-সমালোচিত সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার  দিকে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এ আদেশ দেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রামের আদালত-৬-এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতেও তাকে তোলা হয়েছিল।

চট্টগ্রামের রাউজানে ২০১৯ সালে দায়েরকৃত এবাদতখানা ভাঙচুর ও লুটপাটের একটি মামলায় তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় তাকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩৮ মিনিটে আদালতে আনা হয়। এর আগে থেকেই আদালত চত্বরে একদল বিক্ষোভকারী অবস্থান নেন। তারা সবাই ফজলে করিম কর্তৃক নির্যাতনের শিকার হয়েছেন। জানা যায়, এবিএম ফজলে করিম চৌধুরীকে বহনকারী গাড়ি আদালত চত্বরে আসার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা ডিম ছুড়ে মারেন। এ সময় বিক্ষোভকারীরা ফজলে করিমের ফাঁসিরও দাবি তোলেন। দাবিতে বিক্ষোভও করতে দেখা যায়।

এর আগে ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গাজীরবাজার থেকে এবিএম ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছিল। পরে ১৯ সেপ্টেম্বর সেখান থেকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম জেলা কারাগারে আনা হয় তাকে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে হত্যাসহ একাধিক মামলা হয়েছে। ফজলে করিম চট্টগ্রামের রাউজান আসন থেকে ২০০১ সাল থেকে টানা পাঁচবার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা