× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গরু চুরি করতেই বাবা-ছেলেকে গলা কেটে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:২৩ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৫ পিএম

গরু চুরি করতেই বাবা-ছেলেকে গলা কেটে হত্যা

ঢাকার সাভারে চাঞ্চল্যকর বাবা-ছেলে হত্যাকাণ্ডের মূল হোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে রবিবার রাতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  



গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার আনিস সরদার এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার আদিল বিশ্বাস।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর দুপুরে সাভারের আমিনবাজার রুপালি-সৈকত হাউজিংয়ের ভেতর গরুর খামারি ফুয়াদুল ইসলাম ও তার শিশুসন্তান আশিকের অর্ধগলিত লাশ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে এ হত্যাকাণ্ডের মূল হোতা আনিস সরদারসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।



ঘটনার বিবরণে জানা গেছে, ফুয়াদুল ইসলাম মেহেরপুরের গাংনী থানার কাজীপুর গ্রামের বাসিন্দা। তিনি সাভারের আমিনবাজার এলাকার রুপালি-সৈকত হাউজিং এলাকায় গরুর খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ফুয়াদুল ইসলামের সঙ্গে তার দেড় বছরের ছেলে আশিক বসবাস করত। গত ২ সেপ্টেম্বর আনিস সরদার, আদিল বিশ্বাস ও তার সঙ্গে থাকা অন্য পলাতক সহযোগীরা প্রথমে ফুয়াদুল ইসলামকে গলা কেটে হত্যা করে। এরপর তার শিশু ছেলে আশিককে গলা কেটে দ্বিখণ্ডিত করে। পরে লাশ গুম করার জন্য ওই খামারের ভেতরে মাটিচাপা দিয়ে রাখে। পরবর্তীকালে শিয়াল মাটি খুঁড়ে লাশ বের করলে ঘটনা জানাজানি হয়। এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।


আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে সাভারের হেমায়েতপুর ও আমিনবাজার এলাকায় চুরি ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। খামারের গরু চুরি করার জন্য তারা ফুয়াদুল ইসলাম ও তার শিশুসন্তান আশিককে হত্যা করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা