× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২৭ পিএম

বিক্ষোভরত সিজন ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রবা ফটো

বিক্ষোভরত সিজন ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। প্রবা ফটো

গাজীপুরের টঙ্গীতে চার দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিজন ড্রেসেস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা থেকে টঙ্গী খাঁপাড়া এলাকায় মহাসড়কে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট দেখা দেয়। 

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মোশারফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চার দফা দাবি হলো- ২ মাস ১৫ দিনের বকেয়া বেতন পরিশোধ, অতিরিক্ত শ্রমের মজুরি, তিন বছরের ছুটির টাকা দেওয়া এবং প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন পরিশোধ। 

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে গত জুন মাসের ১৫ দিনের এবং জুলাই ও আগস্ট মাসের বেতন বাকি রয়েছে। শ্রমিকেরা এক সপ্তাহ ধরে বেতন পরিশোধের তাগাদা দিচ্ছেন, কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছেন না। এ নিয়ে গত কয়েক দিন ধরেই কারখানাটির ভেতরে শ্রমিক অসন্তোষ চলছিল। 

এর প্রতিবাদে শ্রমিকেরা ১৭ সেপ্টেম্বর সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এরপর জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। বকেয়া বেতনের দাবিতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি পালন করছেন তারা। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকেও আরও তিন দফা দাবি যুক্ত করে কর্মবিরতি শুরু করেন শ্রমিকেরা। পরে সেখান থকে খাঁপাড়ার এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। 

টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, কারখানার মালিক সময়মতো বেতন পরিশোধ না করায় গত কয়েক দিন ধরে কারখানাটিতে শ্রমিক আন্দোলন চলছে। আজ সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। শিল্প পুলিশ ও সেনাবাহিনীর পৃথক দুটি দল উপস্থিত হয়ে শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা