× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুর সীমান্তে ৬ অনুপ্রবেশকারী আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৬ পিএম

মাধবপুর সীমান্তে ৬ অনুপ্রবেশকারী আটক

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রবিবার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১৯৯৭/৩-এস এর অনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতরে সন্তোষপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই বাংলাদেশি। তারা অবৈধভাবে ভারত যান।

আটকরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার দুলাল মিয়া (৩০), রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯), তোষার আলী (১৭)।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দালালদের সহায়তায় ২-৩ মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ফের তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক হন। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটকের পর তাদের থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা