× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কার্যক্রম না থাকায় ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৩ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫১ পিএম

কার্যক্রম না থাকায় ভেঙে পড়েছে আইনশৃঙ্খলা

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার অন্তর্গত ধল্লা পুলিশ ক্যাম্প এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। বেড়েছে হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ড। গত ৫ আগস্টের আগে এ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে দৃশ্যমান কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০০-৪০০ জনকে আসামি করে মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। থানা এলাকায় দুটি খুনের ঘটনায় আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগসহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। অনেকেই অভিযোগ দিয়েও পাচ্ছেন না পুলিশের সেবা। অপরদিকে রাজধানীর প্রবেশপথে পুলিশ ক্যাম্প চালু না হওয়ায় চরম আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

খোঁজ নিয়ে জানা গেছে, এক যুগ আগে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হেমায়েতপুর-সিঙ্গাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষাশহীদ রফিক সেতুর পশ্চিম পাশে সিঙ্গাইর থানার ধল্লা পুলিশ ক্যাম্প কার্যক্রম শুরু হয়। ক্যাম্পটিতে একজন এসআই, একজন এএসআই, সুবেদার ও হাবিলদারসহ সার্বক্ষণিক ১১ জন পুলিশ সদস্য থাকতেন। গত ৫ আগস্ট দুষ্কৃতকারীরা হামলা ও লুটপাটসহ আগুন দিয়ে পুড়িয়ে ক্যাম্পের ব্যাপক ক্ষতিসাধন করে। এরপর থেকে বন্ধ রয়েছে এ ক্যাম্পের কার্যক্রম। পুলিশ ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এদিকে গত ১৬ সেপ্টেম্বর বিকালে ধল্লা ক্যাম্পের দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৩ সেপ্টেম্বর পুলিশ ক্যাম্প এলাকা ধল্লা ইউনিয়নের লাঙ্গলিয়াা খালাসীপাড়া ধলেশ্বরী নদীর উত্তর পাড় নিজ জমির পেঁপেক্ষেত থেকে জবেদ আলী নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। পরিবার হত্যার দাবি করলেও ঘটনার রহস্য উদঘাটিত হয়নি। এ ছাড়া গত ১৪ সেপ্টেম্বর ভোররাতে তালেবপুর গ্রামের মুক্তার মিয়া নামের একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয়রা জানান, ধল্লা পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালু না থাকায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। এলাকাবাসী দ্রুত ক্যাম্পের কার্যক্রম চালুর জোর দাবি জানিয়েছেন।

সিঙ্গাইর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বেশ কিছু পুলিশ বদলি হয়েছে। পর্যাপ্ত পুলিশ এলে দ্রুত ধল্লা পুলিশ ক্যাম্প চালু করা হবে। তার পরও যতটুকু সম্ভব থানার পুলিশ দিয়ে আইনশৃঙ্খলার দিকে সার্বক্ষণিক নজর দেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা