শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১৭ পিএম
শ্রীপুরে ঝুট গোডাউনে আগুন। প্রবা ফটো
গাজীপুরের শ্রীপুরে একটি ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের পরিদর্শক বেলাল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রঙ্গিলা বাজারের একটি ঝুট গোডাউনের উপর দিয়ে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’