× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৩ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৪ পিএম

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের মুক্তির দাবিতে ফের রাজপথে শিক্ষার্থীরা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুক্তির দাবিতে আবারও রাজপথে নেমে মিছিল করেছে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ পয়েন্টে এই মিছিলে অংশ নেয় শান্তিগঞ্জ আবদুল মজিদ কলেজ, টেক্সটাইল কলেজ, ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী।

এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলার সময়ে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহনের চালকদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিগঞ্জ আবদুল মজিদ কলেজ, টেক্সটাইল কলেজ, ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের স্কুলের হাজারো শিক্ষার্থী ইউনিফর্ম পরে শান্তিগঞ্জ পয়েন্টে জড়ো হয়। এখান থেকে তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল দিতে শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী তারা শান্তিপূর্ণভাবে মিছিল দিয়ে কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল চলার সময়ে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

অবস্থান নেওয়ার সময় শিক্ষার্থীরা ‘মান্নান ভাই গ্রেপ্তার, সুনামগঞ্জের হাহাকার’; ‘জেলের তালা ভাঙব, মান্নান ভাইকে আনব’; ‘মিথ্যা মামলায় মান্নান ভাই, আমরা তোমার মুক্তি চাই’; ‘চেয়ে দেখ মান্নান ভাই, আমরা তোমায় ভুলি নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন শিক্ষার্থী নাহিদ হাসান, আবিদুর রহমান, ইমতিয়াজ, বুশরা আক্তার চৌধুরী, রাব্বি হাসান জনি, মিজানুর রহমান প্রমুখ।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, `শিক্ষার্থীরা সাবেক মন্ত্রী এমএ মান্নানের মুক্তির দাবিতে শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। তবে অপ্রীতিকর কিছু ঘটেনি। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।'

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, গত ৪ অগাস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরদিন শুক্রবার সকালে তাকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সেদিনও এম এ মান্নানের মুক্তির দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়কের শান্তিগঞ্জ পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা