× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের সঙ্গে অতীতের সরকারের যদি নীরবতা থাকে সেদিন শেষ হয়ে গেছে: সৈয়দা রিজওয়ানা হাসান

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৮ পিএম

ফেনীর মুহুরী নদীর ভাঙন পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রবা ফটো

ফেনীর মুহুরী নদীর ভাঙন পরিদর্শনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। প্রবা ফটো

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভারতের সাঙ্গে অতীতের সরকারের যদি নীরবতা বা নিস্ক্রিয়তা থেকে থাকে সেদিন শেষ হয়ে গেছে। নদীর পানি কেবলমাত্র রাজনীতি না, কূটনীতি ও অর্থনীতি। 

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর মুহুরী নদীর ভাঙন পরিদর্শন শেষে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা দরকষাকষি করে আমাদের অনুকূলে যদি একটি চুক্তি পাই, আমরা স্বাক্ষর করতে রাজি থাকবো। অন্যদেশ করলো কি করলো না সেটা দেখার বিষয় না। তিস্তা চুক্তির খসড়া হয়ে যাওয়ার পরও ভারত স্বাক্ষর করেনি।

আমরা যেটা করতে পারবো আমাদের দেশের দাবিগুলোকে তাদের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উপস্থাপন করতে পারবো, সেটুকু আমাদের দেশের অতীতের সরকার করেনি।

পরিদর্শনকালে তার সাথে ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা