× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ

বগুড়া অফিস

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯ পিএম

বগুড়ায় পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ

বগুড়ায় একটি বা‌ড়ি‌তে গড়ে তোলা পটকা তৈরির কারখানায় বিস্ফোরণ হয়েছে।  শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর বা‌ড়ি‌তে বিস্ফোরণটি হয়। তবে, এ ঘটনায় কেউ নিহত বা আহত হননি।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভাটকান্দি এলাকার মৃত হায়দার আলীর জামাই খোকন গোপনে বাড়িতে পটকা তৈরির কাজ শুরু করেন। বাড়ির একটি পরিত্যক্ত ঘরে পটকা তৈরির সরঞ্জামসহ কিছু বিস্ফোরক মজুদ করা ছিল। হঠাৎ করে দুপুরে বিকট শব্দে ওই ঘরে বিস্ফোরণ হয়। এতে ঘরের টিনের চালা উড়ে গিয়ে বাইরে পড়ে।

পুলিশ কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, বিস্ফোরণের সময় খোকনের স্ত্রী শিল্পী ছাগল নিয়ে মাঠে গি‌য়ে‌ছিলেন। খোকনও বাড়িতে ছিলেন না। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড রোদ এবং গরমে বিস্ফোরণটি হতে পারে এবং ঘটনার পর ‌থেকেই খোকন পলাতক রয়েছেন।

এর আগে, গত ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে ভাটকান্দির মালতিনগর এলাকায় রেজাউল করিমের বাড়িতে পটকা তৈরির সময় বিস্ফোরণ হয়। এতে বাড়িটির টিনশেড ও তিনটি ঘর বিধ্বস্ত হয়। বিস্ফোরণে চার নারী আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাসনিম বুশরা নামে এক স্কুল ছাত্রী মারা যায়। এরপর থেকে এলাকাবাসী পকটা কারখানা বন্ধে বিভিন্ন সময় মানববন্ধন করে আসছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা