× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্তরা পেল বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:২০ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:৩০ পিএম

কুমিল্লার বুড়িচংয়ে বন্যার্তরা পেল বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুরবুড়িয়ার গোমতী নদীর বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় পাঁচ ইউনিয়নের বিভিন্ন বয়সের মানুষ পানিবাহিত রোগসহ নানা রোগে আক্রান্ত হয়েছে। দিন দিন এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত বিভিন্ন রোগে আক্রান্ত পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পের অন্যতম আয়োজক ছিলেন ডা. আসমা বিনতে আলম, সহকারী সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বুড়িচং; ডা. মিসকাত তাহমিন আলী, প্রভাষক আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা। উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী আরিফুর নাহার, শামসুন নাহার এশা, সুরাইয়া ইসলাম, আফসানা হোসেইন ও মাইসা তাবাসসুম তূর্ণা। 

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্রসমাজের মো. শাহ নেওয়াজ ইবনে আলম, ফয়সাল ইসলাম, ইয়াসিন সরকার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মো. ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, বুড়িচং উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি দৈনিক যুগান্তর ও কুমিল্লার কাগজের প্রতিনিধি সৌরভ মাহমুদ হারুন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা