× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মব কিলিং হচ্ছে, এটা ভালো বিষয় নয় : উপদেষ্টা নাহিদ

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৭ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০:২৭ পিএম

মব কিলিং হচ্ছে, এটা ভালো বিষয় নয় : উপদেষ্টা নাহিদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘দেশে মব জাস্টিস মব কিলিং হচ্ছে, এটা ভালো বিষয় নয়।’ এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে নোয়াখালীর বেগমগঞ্জে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ বলেন, ‘দেশে গণপিটুনি, মব জাস্টিস, মব কিলিং হচ্ছে; এটা ভালো বিষয় নয়। সকলের প্রতি আমার আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, এ ধরনের ঘটনা যেন না ঘটে। আপনারা সেদিকে সর্বোচ্চ সচেতন থাকবেন। প্রশাসনকে সহযোগিতা করবেন যেন সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হয় এবং তারা যেন তাদের মতো কাজ করতে পারে।’

তিনি বলেন, ‘আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে। আমরা তাদের সহযোগিতা করব। পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে। প্রশাসনের যে কাজ প্রশাসনকে দিয়েই করানো হবে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

নাহিদ আরও বলেন, ‘যে আন্দোলনের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, সেটি আমাদের রক্ষা করতে হবে। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে এর সুফল পেয়েছেন। বর্তমানে নতুন বাংলাদেশ একটা সংকটকাল পার করছে। নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। নিজেদের মধ্যে বিভক্তি যেন না আসে সেদিকে খেয়াল রাখতে হবে।’

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় নোয়াখালী সেনাক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাহিদ হাসান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপদেষ্টা নাহিদ বেগমগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা