× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:১৪ পিএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৪৩ পিএম

গ্রেপ্তারকৃত সোমরাজ আলী সুজন। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত সোমরাজ আলী সুজন। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক রাহেলা আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনায়, স্বামী সোমরাজ আলী সুজনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উত্তর মোল্লাদি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার সোমরাজ আলী সুজন ময়মনসিংহের তারাকান্দা থানার গালাগাও ইউনিয়নের কানুহারী গ্রামের মজিবুর রহমানের ছেলে।

সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান বলেন, ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টায় পারিবারিক কলহের জেরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়া বাসায় সুজন তার স্ত্রী রাহেলা আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই জসিম বাদী হয়ে স্বামী সোমরাজ আলী সুজনকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনা আমলে নিয়ে র‌্যাব তদন্ত শুরু করে এবং আসামি গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেন। গোপন সূত্রে জানতে পারে আসামি সুজন গোপালগঞ্জের মুকসুদপুর থানার উত্তর মোল্লাদি বাজার এলাকায় আত্মগোপনে আছেন। উক্ত সংবাদে র‌্যাব-১ ওই এলাকায় অভিযান চালিয়ে সুজনকে মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গ্রেপ্তার করেন।

র‌্যাব কর্মকর্তা আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোমরাজ আলী সুজন তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা