× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০১:০৬ এএম

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৫ এএম

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রবা ফটো

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে র‍্যাব। প্রবা ফটো

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইকবাল হোসেন শ্রীপুরের বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলী ডাক্তারের ছেলে।

র‌্যাব পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা করে কারারক্ষীদের জিম্মি করে। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি ইকবাল হোসেন বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকিয়ে পালিয়ে যান।

মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। র‌্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। গোপন সূত্রের ভিত্তিতে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)-এর কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা